প্রিন্ট এর তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালেট বাক্স
রাসেল মাহম্মুদ অনন্ত, , স্টাফ রিপোর্টার ||
নোয়াখালী হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে ব্যালেট বাক্সসহ নির্বাচনের সরনঞ্জাম। বুধবার সকাল ১১ টার সময় উপজেলা সদর থেকে স্ব স্ব কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তারা তাদের লোকজন নিয়ে গাড়ীতে নলচিরা ঘাটে পৌছান। এরপর তারা নির্বাচন কমিশনের বরাদ্ধ দেওয়া সিট্রাকে চেয়ারম্যান ঘাট হয়ে স্ব স্ব কেন্দ্রে পৌছান।নোয়াখালী- ৬ হাতিয়া আসনটি ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে হরনী চানন্দী ও নিঝুমদ্বীপ ইউনিয়নটি নদী পার হয়ে যেতে হয়। হাতিয়ার মূলভ’খন্ড থেকে বিচ্ছিন্ন তিনটি ইউনিয়নর কর্মকর্তারা সকালে রওয়ানা হয়। বিকাল ২ টার মধ্যে তারা স্ব স্ব কেন্দ্রে গিয়ে পৌছাই।২১ কেন্দ্র চর আজমল ভ’মিহীন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মেগেদী হাসান জানান, সকাল ১১ টায় তারা মালামাল নিয়ে রওয়ানা হন। মাঝখানে সিট্রাকে নদী পার হয়ে এপাড়ে তাদের জন্য রাখা নির্ধারীত গাড়ীতে কেন্দ্রে পৌছান। সাথে তাদের সকল কর্মকর্তা ছিল। কেন্দ্রে পৌছাতে কোন সমস্যা হয়নি। তিনি আরো জানান, একসাথে হরনী ও চানন্দী ইউনিয়নের সকল কেন্দ্রে প্রিসাইডিং অফিসার গন তাদের মালামাল নিয়ে একসাথে চলে এসেছেন। ১২ ফেব্রুয়ারী ভোটগ্রহন শেষে আবার একই ভাবে তারা হাতিয়াতে ফিরে আসবেন বলে জানান তিনি।১২ ফেব্রুয়ারী হাতিয়াতে ১০৪ টি কেন্দ্রে ভোটগ্রহন হবে। এর মধ্যে ৩৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। এবার হাতিয়াতে ১০ জন প্রার্থী প্রতিদ্বদন্ধীতা করছেন।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নদীর ওপারের ভোটকেন্দ্রগুলোর মালামাল আগেই পাঠানো হয়েছে। পর্যাক্রমে এখন মূল হাতিয়ার বিভিন্ন কেন্দ্রের মালামাল বিতরণ করা হচ্ছে। মালামাল পৌছাতে কোথাও কোন সমস্যা হয়নি বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত