প্রিন্ট এর তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে ইসির চিঠি
স্টাফ রিপোর্টার ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ আয়োজনকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন সিইসি নিজেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্টদের।সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আনুষ্ঠানিকতা শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী প্রথমে বিএনপি জোটের সদস্যরা, এরপর জামায়াত জোটের সদস্যরা এবং পরে স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেবেন।নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইসির বেসরকারি ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টিতে।অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে।এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণসংহতি আন্দোলন—প্রতিটি দল একটি করে আসনে জয় পেয়েছে। সাতটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে, যা সরকার গঠন ও পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত