প্রিন্ট এর তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন জাকারিয়া তাহের সুমন
স্টাফ রিপোর্টার ||
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে ডাক পেয়েছেন কুমিল্লা-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার একাধিক সূত্র। এর মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত হলো বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।এর আগে আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।কুমিল্লা-৮ (বরুড়) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন জাকারিয়া তাহের সুমন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল আলম হেলাল দাঁড়িপল্লা প্রতীকে পান ৪৫ হাজার ৯১ ভোট।এ আসনের ১০৫টি কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রিসভায় তাঁর দায়িত্ব কী হতে পারে, তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত