প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ভূমি মন্ত্রী হলেন রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু
মোঃ মাসুদ রানা , রাজশাহী জেলা প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।এতে ভূমি মন্ত্রী হলেন রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু।তিনি রাজশাহী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ধানের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত