প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানী উত্তরায় এনসিপি নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
মোঃ মনির হোসেন ||
বৃহত্তর উত্তরার তুরাগ থানায় আওয়ামী সন্ত্রাসী ময়লা দেলোয়ার ও কাওসারের নেতৃত্বে এনসিপি-ঢাকা মহানগর উত্তরের সদস্য ইকবাল হোসেনকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। উত্তরার ১০ নম্বর সেক্টরের ১১ নাম্বার রোড থেকে তুলে নেয় ময়লা দেলু ওরফে দেলোয়ার, কাওসারসহ সন্ত্রাসীরা। এরা সবাই আওয়ামী লীগের ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবরাজের সন্ত্রাসী বাহিনী ও জুলাই হত্যা মামলার আসামি।ভুক্তভোগী ইকবালকে একটি বাড়ির নিচতলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন পুলিশ। বর্তমানে বাংলাদেশ সরকারি কুয়েত মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন আছেন।এ ব্যাপারে থানায় কোন মামলা দায়ের করা হয়নিআজ বিকেল ৫ টা ৩৮ যোগাযোগ করি তুরাগ থানার ওসি রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান তারা অবগত আছেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত