প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
সর্বোচ্চ চেষ্টা থাকবে দুর্নীতি নিয়ন্ত্রণের: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
স্টাফ রিপোর্টার ||
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন দেশের আবাসন খাত থেকে দুর্নীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা থাকবে তার সরকারের। গৃহায়ন ও গণপূর্ত খাতে যেন কোনো দুর্নীতি ও অপব্যয় না হয় সে বিষয়ে সর্বাধিক গুরুত্ব ও অগ্রাধিকার ভিত্তিতে এ খাতের সকল প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তিনি।তিনি শুক্রবার তার নির্বাচনী এলাকা কুমিল্লার বরুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে তিনি বরুড়ায় পৌঁছলে তাকে ফুল দিয়ে বরন করেন বরড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ ও অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।পরে তিনি দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের ফুলের শুভেচছা গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত