প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এম,পি কে গণ সংবর্ধনা
মোঃ ইলিয়াছ আহমদ, , বরুড়া ||
কুমিল্লার বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এর বরুড়ায় আগমন উপলক্ষে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।২০ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে বরুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ জুনাব আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সহ সভাপতি ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সিনিয়র সহ সভাপতি ও বরুড়া পৌরসভা সাবেক মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বরুড়া পৌরসভা যুব দলের আহবায়ক আক্তার হায়দার, যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন, বরুড়া উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিরুল ইসলাম, বরুড়া পৌরসভা ছাত্র দলের সভাপতি তৌকির আলম পাবেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম, বরড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাফিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি ইমন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন বরুড়া উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতাকর্মী এসে এ গণ ফুলের শুভেচ্ছা জানান। আগামীকাল ৬ টি ইউনিয়ন নেতাকর্মীরা সোনাইমুড়ী মন্ত্রীর নিজ বাড়িতে গণ সংবর্ধনা জানাবেন। রাত ১২ টা ১ মিনিটে সোনাইমুড়ী হাইস্কুল শহীদ মিনারে মন্ত্রী পুষ্প স্তবক অর্পন করবেন। তিনি বলেন বরুড়া কে সুন্দর করে সাজাতে আমি সকলের সহোযোগিতা চাই। বরুড়া কে সুন্দর একটি মডেল উপজেলা করা হবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত