প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১০ লাখ টাকার সিগারেট ও স্মার্টফোন জব্দ
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ||
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২৭০ কার্টন সিগারেট ও ১৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ‘বিজি১৪৮’ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিবের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।বিমানবন্দরে দায়িত্বে থাকা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে এ অভিযান চালায়।বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট ও স্মার্টফোন আনার সময় জাহেদ হাবিব নামের ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট, ৫টি আইফোন এবং ১০টি গুগল পিক্সেল ফোন জব্দ করা হয়। পরে ডিএম মূলে আটক পণ্য কাস্টমস কোষাগারে জমা দেওয়া হয়। জব্দ সিগারেট ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা। যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত