প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব ডেস্ক ||
পরিবেশ সুরক্ষা এবং ক্যাম্পাসকে সবুজের সমারোহে সাজিয়ে তোলার লক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (NUB) এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।রোববার বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ‘ফার্মা ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লাব’-এর উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের (VC) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা (Chief Advisor) ফার্মাসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হারুনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা (Advisor), আহ্বায়ক (Convener), ক্লাবের president তারেক রহমান এবং ক্লাবের একঝাঁক উদ্যমী সদস্য।উদ্বোধনকালে বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত