প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মো: রিপন মিয়া, পাথরঘাটা (বরগুনা) উপজেলা প্রতিনিধি ||
পাথরঘাটায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ )। রোববার পাথরঘাটা পৌরসভার জিয়ার মাঠ সংলগ্ন থেকে তাকে আটক করা হয়।আটককৃত মো. আমির হোসেন বাবু (৩৮) পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইমানআলী রোড এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের জিয়ার মাঠ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন মো. আমির (বাবু) তল্লাশি করে তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এলাকাবাসী জানিয়েছে আমির ওরফে (বাবু) দীর্ঘদিন মাদক কারবারীর সাথে জড়িত,এ ঘটনায় এসআই মো. আবুল কালাম আজাদ বাদি হয়ে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাথরঘাটা থানায় একটি মামলা (এজাহার) দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত