প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ঝিনাইদহে পরিবহনে জরিমানা, প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা
ঝিনাইদহ প্রতিনিধি ||
ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানার জেরে সড়ক অবরোধের চেষ্টা করে বাস - ট্রাক চালকরা । (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে নিয়ম বহির্ভূতভাবে শহরের মেইন বাসস্টান্ডে রাস্তার উপর যাত্রী উঠানামা করানোর সময় এক বাস চালককে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজ্রিষ্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক । ঘটনার প্রতিবাদে অন্য বাস ও ট্রাক চালকরা রাস্তার উপর তাদের গাড়ি দাঁড় করিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে । পরে স্থানীয় সংসদ সদস্য আবু তালিব উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন ।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত