প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সুবিধা বঞ্চিত তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
মুক্তির লড়াই ||
স্টাফ রিপোর্টার
ন্যাশনাল এনভায়রমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে,
চট্টগ্রামে সুবিধা বঞ্চিত তিন শতাধিক মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়াতে ৩ই জানুয়ারী শনিবার মধ্যরাতে চট্টগ্রাম নগরীর নয়াবাজার, অলংকার, একে খান, আকবরশাহ, আমবাগান, টাইগারপাস ও দেওয়ানহাটে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন
ন্যাশনাল এনভায়রমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আবদুল আজিজ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল।
সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ। সহ-সভাপতি
ইনাম এলাহী চৌধুরী। সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)
মমিনুল হক খোকন। যুগ্ন-সাধারণ সম্পাদক মনজুর আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক মোঃ নুর উদ্দীন।
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
সমাজ কল্যান সম্পাদক হাজী মাইন উদ্দিন।
সহ-দফতর সম্পাদক সোয়াইবুল ইসলাম নিরব প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষরা দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিৎ ছিন্নমূল, অসহায়, গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, বরং আমরা তাদের পাশে আছি এই সাহস যোগানো। সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করুন, সমাজের বিত্তবান সহ সকলের প্রতি আহ্বান করছি।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত