প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ২৬ ফেব্রুয়ারি, উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
মোহাম্মদ আলী সুমন ||
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়।৫৪৯ প্রকাশনা, ১,০১৮ ইউনিটএবারের মেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট ১,০১৮টি। লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি এবং শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।সময়সূচি ও আয়োজন২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে শুরু হবে কার্যক্রম। প্রতিদিন বিকেলে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শুক্র-শনিবার ‘শিশুপ্রহর’ অনুষ্ঠিত হবে।২৫% কমিশনে বই বিক্রিবাংলা একাডেমি ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।নিরাপত্তা ও ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগমেলায় থাকবে আর্চওয়ে, সিসিটিভি নজরদারি এবং পুলিশ-র্যাব-আনসারের সমন্বিত নিরাপত্তা। এবারের বইমেলাকে ‘জিরো ওয়েস্ট’ হিসেবে গড়ে তুলতে পাট, কাগজ ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে।জ্ঞান, সংস্কৃতি ও সৃজনশীলতার এই মহোৎসব ঘিরে ইতোমধ্যে পাঠক-প্রকাশকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত