প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
কল্যাণময় রমজান
লায়ন মোঃ গনি মিয়া বাবুল ||
পরম করুণাময় মহান আল্লাহ মেহেরবানবছর ঘুরে এসেছে কল্যাণময় রমজান,রহমত মাগফেরাত নাজাত নিয়ে আগমনপাপ-পঙ্কিলতামুক্ত জীবন তাকওয়ার জাগরণ।সংযম আর ধৈর্যের মাস মাহে রমজানরোজা সেহরি ইফতার আল্লাহর অশেষ দান,রমজান শেখায় সদাচার সহমর্মিতা উদারতা দয়াধনী-গরীব এক কাতারে মেলে ভ্রাতৃত্বের মায়া।পবিত্র মাস রমজান আত্মার আলোকধারাশান্তি আনে প্রাণে রহমতের বারিধারা,নূরের আলো ঝরে মুসলমানের ঘরে ঘরেসংযমে জাগে আত্মা, জাগে তাকওয়া অন্তরে।কুরআন নাযিলের মাস মাহে রমজানলাইলাতুল কদর আল্লাহর শ্রেষ্ঠ দান,রমজানের আমল আদর্শ মেনে চলিদুজাহানের সুখী সুন্দর সফল জীবন গড়ি।লেখক পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত