প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন সেলিম ও তাজিরুল
স্টাফ রিপোর্টার ||
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সমন এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম মিয়াজী ও মোঃ তাজিরুল ইসলাম। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রশাসন শাখা-৬ এর উপসচিব মোঃ আমিরুল কায়ছার স্বাক্ষরিত এক প্রঙ্গাপন এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সমন এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে সেলিম ও তাজিরুল দায়িত্ব পালন করবেন এবং মাননীয় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাদের এ নিয়োগ বহাল থাকবে।মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, দাপ্তরিক কার্যক্রমে সহায়তা, সমন্বয় এবং মাঠপর্যায়ের যোগাযোগ রক্ষায় তারা দু'জনেই দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত