প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও অনেকটা পথ
প্রিয়াংকা নিয়োগী সনি, , ভারত ||
আরও অনেকটা পথ হেঁটে দৌঁড়ে ম্যারাথন দৌড়ে,ঝুঁকি বিলীনের দায়িত্বে ঝুঁকি নিতে সাহস করে,মরুভূমিতে মরুর বেশে জল সাজি তৃষ্ণা মেটাতে,অঝোরে ফুল ঝড়ছে ফুল ফুটছে বলে,ছুটছি ফুল কুরোবো বলে।এখনও অনেকটা পথ,অনেকটা সময়,অনেকটা যুদ্ধ।যুদ্ধ যদি রয়ে যায় সুনাম অর্জনে, তবে সুনামের যুদ্ধে।অন্ধকারের সাথে কথা হয় আলো দেবে বলে,আলো বলে প্রয়োজন হলে কিছুটা অন্ধকার দেবে তুলে।টেনে হিঁচড়ে স্নিগ্ধতায় লাফ দিয়ে সবার আগে দাঁড়াতে,সাজিয়ে রাখা কল্পনার কংক্রিট সাজাতে,দালান হয়ে নিজেকে নিজে সহযোগিতা দিয়ে,আলোড়ন ভিড়ে আবিরের মুঠো ভর্তি কীর্তিতে,নতুন আশা জাগে অন্তরে,পথ আরেকটু প্রশস্ত ও বাড়ে।ব্যাপ্তির ব্যাস্ততায় প্রদক্ষিণ মেরু মনের অন্তরালে ক্যামেরার কাজ করে।আরও অনেকটা পথ- ছুঁয়ে যাবে নক্সী কাঁথার মাঠ,গীতাঞ্জলির গীতে গীতবিতান গভীরভাবে গৃহে গৃহে,সাম্যের গানে ভাঙবে তালা যেখানে দেওয়াল ভাঙার কুরোলে।বছর কুড়ি পরে ধানের ছড়ার পাশে দুজনে বসে,নতুন ফসলের পরশে নতুন পঙক্তিতে ভালোবাসার বাক্যে,ভালোলাগার গহীনে জল তরঙ্গের জল কণিকায় মাটি, আকাশে, বাতাসে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত