প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
চান্দিনায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা) ||
কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতারা হলেন- ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদার এর স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের স্নায়ুবিক সমস্যার কারনে নিজের শিশু সন্তানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে মা।রবিবার (১ মার্চ) বিকাল সাড়ে চারটায় চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে থেকে লাশ দুটি উদ্ধার করে চন্দিনা থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়- এক ছেলে ও দুই কন্যা সন্তানের জননী ফারহানা। ফারহানার স্বামী ঢাকার একটি মাদ্রাসায় চাকুরী করেন । ১৪ বছরের ছেলে বাবার সাথে ঢাকায় থাকেন। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করেন।বাড়িতে শ্বাশুরীর সাথে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে তালিমে যান শ্বাশুরী কদরবানু। তালিম থেকে ফিরে তার টিনের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোন সারা শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন কদরবানু।পাশের বাড়ির রাসেল মজুমদার জানান- ঘরের দরজা জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জালনা ভেঙ্গে দেখি একটি কক্ষে ঘরের তীরের সাথে শিশুটির ঝুলন্ত লাশ। ঘরের ভিতরে ঢুকে দেখি অপর কক্ষে একইভাবে শিশুটির মায়ের ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দেই।ফারহানা আক্তারের স্বামী মোজাহিদুল ইসলামের ফুফাত ভাই আরমান জানান, "ভাবির স্নায়ুবিক সমস্যা ছিল। অত সিরিয়াস কিছু ছিল না। চিকিৎসাও চলছিল। তবে তিনি নিজেকে এভাবে শেষ করে ফেলবেন তা ভাবতে পারি নাই ।"ঘটনাস্থলে থেকে ফিরে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জামান- আমরা ঘটনাস্থলে থেকে লাশ দুটি উদ্ধার করেছি । ময়না তদন্তের পরে বিস্তারিত জানা যাবে । তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছে মা। তদন্তের মাধ্যমে সঠিক রহস্য বের হয়ে আসবে আশা করি।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত