প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
কচুয়ায় নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার
মো: সালাউদ্দিন সোহাগ , স্টাফ রিপোর্টার ||
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের প্রবাসী নবীর হোসেনের ছয় বছরের কন্যা সন্তান নাদিয়া আক্তারের লাশ বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করা হয়। গত রবিবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পর নাদিয়া আক্তারকে কোথাও খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেওয়া হয়।সোমবার সকালে বাড়ির পাশে পুকুরে তার জুতা ভেসে থাকতে দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়।তখন অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানির নীচ থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, শিশুর পানিতে ডুবে মৃত্যুর সংবাদ শুনে সাচার পুলিশ ফাড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর মোঃ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত