প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৩শিশু আটক
মোঃ আবুল হাসেম , স্টাফ রিপোর্টার ||
নীলফামারীতে তিনটি শিশুকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) নীলফামারী। জানা যায়, তারা ডোমার সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটক শিশুরা হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাঁশতলা এলাকার আবুল কালামের ছেলে সাব্বির (১০)। এদিকে নীলফামারী ৫৬ বিজিবি সোমবার রাত সাড়ে ১১টার দিকে আটক শিশুদের ডোমার থানায় হস্তান্তর করা হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭৮২/৪ এস এবং শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের নিজ হেফাজতে নেয়। আটক শিশুরা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশে রওনা হয়েছিল।ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে।বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আইনগত প্রক্রিয়ার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত