প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬
শেরপুরে উলামাদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি ||
শেরপুরে উলামায়ে কেরামের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের কান্দাপাড়া অর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর ও সদর উপজেলা শাখার যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।এসময় তিনি বলেন, আমাদের ওলামাদের কোনো না কোনো ভাবে কৌশলে হেয় করা যায় কিভাবে এ ধরণের পদক্ষেপগুলো আমাদের স্বাধীনতার পর থেকেই শুধুমাত্র না আরো আগে থেকেই ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা দেখে আসছি আজ পর্যন্ত সেটা চলমান।কিন্তু আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের কথাবার্তা আমাদের চলাফেরা গুলো যদি আরও সম্মিলিত হয় প্রাসঙ্গিক হয় তাহলে দেখবো আমাদের উপরে এই ঝড় ঝাপটা যা আসে জুলুম যা আসে এসব থেকে আমরা একসাথে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারব ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করি আমাদের এই দেশটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের কিছু কথাবার্তা কে ভুল ভাবে উপস্থাপন করে আমাদের কিছু বক্তব্য হয়তো কেউ কেউ আবেগে দিয়ে ফেলছি বা অপ্রাসঙ্গিকভাবে বলে ফেলছি এটাকে সামনে রেখে দেখবেন নানান ফন্দি ফিকির করা হয়। এবং টার্গেট করা হয় যে আমরা যে শরীয়া আইন কায়েম করতে চাই আমরা যে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদের টার্গেটটাই হচ্ছে মানবতার মুক্তি এ ধরণের বড় চিন্তাধারাকে ছোট করে উপস্থাপন করা হয়।বলা হয় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছি এ ধরণের মিস কোড। বিশেষ করে জিহাদ ফি সাবিলিল্লাহ্ এটার মধ্যে যে সকলের মুক্তি নিহিত এটাকেও ভুল ভাবে উপস্থাপন করা হয়। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমেই সকলের মুক্তি নিহিত এটাকে ভুল ভাবে উপস্থাপন করে বাংলাদেশে ইসলামকে বড় ধরণের হুমকির দিকে নিয়ে যাচ্ছে। যার বলি হিসেবে আমাদের ওলামা হযরতদের ওপর নজির পেশ করা হচ্ছে। এমপি হাফেজ রাশেদুল ইসলাম আরো বলেন, শাপলা চত্বর থেকে আজ পর্যন্ত আমাদের যে অবদান সেটাকে দমিয়ে রাখার চেষ্টা চালানো হয়েছে। আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। এ সুযোগ গুলো কাজে লাগিয়ে যেন আমাদের প্রিয় শেরপুরকে এমন ভাবে গড়ে তুলতে পারি যেন কেউ ভুলভাবে উপস্থাপন করা তো দূরের কথা আমাদের ওপর কেউ যেন রক্ত চক্ষু রাঙাতে না পারে। এমপি আরো বলেন, আমাদের ওপর ১২ তারিখের নির্বাচনের পরও অনেক ধরণের ত্রুটি বিচ্যুতি বা ঘটনা ঘটেছে। সেই গুলো এক পাশে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। এবং আমাদের এই ঐক্যবদ্ধ অগ্রযাত্রাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তবে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে চাই ইনশাআল্লাহ।"শহর জামায়াতের সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।এসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সূরা সদস্য হাফেজ জাকারিয়া আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা নাগরিক পার্টি এনসিপি'র সদস্য সচিব নুর ইসলাম, জেলা টাইলস এন্ড স্যানেটারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ সহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উলামায়ে কেরামরা ইফতার মাহফিলে অংশ নেয়।পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত