প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
রামপালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা
অতনু চৌধুরী (রাজু) , বাগেরহাট ||
বাগেরহাটের রামপালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।শুক্রবার (৬ মার্চ) সকাল ১১'টায় রামপাল উপজেলার ভাগা বাজার ও ফয়লাবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ৯'হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।এ সময় তিনি বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত