প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
নামাজে থাকায় বেঁচে গেছে শতাধিক শিক্ষার্থী প্রাণ
মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি ||
কুমিল্লার লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। মসজিদে তারাবির নামাজরত থাকায় আগুন থেকে রক্ষা পেয়েছে শতাধিক শিক্ষার্থী। সোমবার (৯ মার্চ) রাত সোয়া ৮টায় পৌরসভার ১ নং ওয়ার্ড মিশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ বলেন, রাত সোয়া ৮টায় রান্না ঘরের পাশের কক্ষে আগুনে সূত্রপাত হয়। আগুন ঘরের সিলিংয়ে ধরে গিয়ে মুহুর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডের সময় ছাত্র-শিক্ষক সবাই তারাবির নামাজে ছিলেন।মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জাহিদুল মাওলা চৌধুরী হেলাল জানান, ১২৪ ফুট লম্বা টিনশেডের নতুন ঘরটিতে ৪৩ জন আবাসিক ছাত্র থাকতো। আল্লাহ রহম করছেন, কোন প্রাণহানি হয়নি। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটেই আমরা ঘটনাস্থলে পৌঁছি। আমাদের একটি ইউনিট ২০/২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত