প্রিন্ট এর তারিখ : ১২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
বরুড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ||
বরুড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত। বুধবার ২১-রমজান কুমিল্লার বরুড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি ও দৈনিক রুপসী বাংলা পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপজেলা ডাক বাংলো এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমার সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান,।উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হুমায়ূন কবির পাটোয়ারী, বরুড়া বাজার জুয়েলারি সমিতির সভাপতি হাজী মোঃ আবুল কালাম, উপসহকারী মেডিকেল অফিসার এসোসিয়েশনের বরুড়া উপজেলা সভাপতি ডাঃ গোলাম কিবরিয়া। সার্বিক পরিচালনায় বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হক।আরও উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মোঃ জাকির হোসেন, বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোঃ শাহাদাৎ হোসেন ভুইঁয়া, শিক্ষক সমিতির নেতা মোঃ সাইফুল ইসলাম হাজারী, বরুড়া মঞ্চনীড় থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ সাহেব আলী, মোঃ শামসুল হক, মিলাদ ও দোয়া পরিচালনা করেন বরুড়া উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মোহাম্মদ মমিন উল্লাহ ভুইঁয়া।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত