প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ পরিবারের মাঝে মজিদ-নাহার ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো ||
ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ দুঃস্থ ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন। শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই এর ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চিফ এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা এবং সঞ্চালনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন।আলোচনা সভায় বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ অত্যন্ত অনুকরণীয়। দেশের বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, তবেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ ধরনের খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ দেওয়া হয়। যার মধ্যে ছিল: ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ লিটার তেল, পোলাও চাল, মুসুর ডাল, লবণ, চিনি ও সেমাইসহ প্রয়োজনীয় অন্যান্য খাদ্যদ্রব্য।উল্লেখ্য, আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগিতায় গত ১৫ বছর ধরে মজিদ-নাহার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত