প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা মূলক কার্যক্রমব অনুষ্ঠিত
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি ||
ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে শেরপুরে জনসচেতনা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৪ মার্চ ২০২৬ শেরপুর জেলার সদর উপজেলার রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেরপুর পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোথাও তিন দিনের বেশি সময় ধরে পানি জমে থাকতে দেওয়া যাবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি এ বিষয়ে সর্বস্তরের জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত