প্রিন্ট এর তারিখ : ১৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
রাঙামাটি ও চট্টগ্রামে প্রবাসীর ঈদ উপহার বিতরণ
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ||
প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ হোসেন রাকিবের ব্যক্তিগত উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী ও সহায়তা প্রদান করা হয়েছে। প্রবাসে থেকেও নিজ জন্মভূমির মানুষের প্রতি মমত্ববোধ থেকে তিনি এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন।দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতিকূল সময়ে বরাবরই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ইমতিয়াজ হোসেন রাকিব। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাঙামাটি সদরসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার দুর্গম এলাকায় কয়েক দফায় এই সহায়তা কার্যক্রম চালানো হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খাদ্যদ্রব্য, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য এবং নগদ অর্থ সহায়তা।রাঙামাটির স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি সহায়তার পাশাপাশি প্রবাসীদের এমন উদ্যোগ দুর্গম এলাকার মানুষের জন্য বড় আশীর্বাদ। ইমতিয়াজ হোসেন রাকিবের প্রতিনিধিরা সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে প্রকৃত অভাবী মানুষের হাতে এসব উপহার পৌঁছে দেন। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে এক বৃদ্ধা বলেন, "বিদেশের মাটিতে থেকেও আমাদের মতো গরিব মানুষের কথা মনে রাখায় আমরা ইমতিয়াজ বাবার জন্য দোয়া করি।" স্থানীয় জনপ্রতিনিধিরাও এই উদ্যোগের প্রশংসা করে অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।এ বিষয়ে ফ্রান্স থেকে মুঠোফোনে ইমতিয়াজ হোসেন রাকিব বলেন, "মানুষ মানুষের জন্য। প্রবাসে থাকলেও মনটা সবসময় দেশের মানুষের কাছে পড়ে থাকে। নিজের সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু করার চেষ্টা করেছি মাত্র। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।"উল্লেখ্য যে, ইমতিয়াজ হোসেন রাকিব কেবল ব্যক্তিগত পর্যায়েই নয়, বরং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমেও চট্টগ্রামের পিছিয়ে পড়া জনপদগুলোর উন্নয়নে অবদান রেখে চলেছেন। তার এই মানবিক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত