প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো ||
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ মহাসড়কে ধোবরা বাজার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে একটি অটোরিকশার সঙ্গে অবৈধ যান ভুটভটির সংঘর্ষ হয়। এতে আট বছর বয়সী এক শিশু ঘটনাস্থলেই মারা যায। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। আহতদের চিকিৎসা চলছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত