প্রিন্ট এর তারিখ : ১৮ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন
স্টাফ রিপোর্টার ||
ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে না ফেরার দেশে চলে গেলেন বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়ন বোয়ালিয়া গ্রামের কৃতি সন্তান শাহজালাল রতন। আজ মঙ্গলবার (১৭ মার্চ, ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে লাকসাম রেল স্টেশনে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।শাহজালাল রতন চট্টগ্রামে কর্মস্থলে থাকতেন। আসন্ন ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপন করতে আজ তিনি চট্টগ্রাম থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে সেখানে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত