প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
ঈদ হচ্ছে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও দলীয় ঐক্যের অনন্য প্রকাশ.. গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
স্টাফ রিপোর্টার ||
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি বলেছেন, ঈদ পুনর্মিলনী কেবল আনন্দ উদযাপনের অনুষ্ঠান নয়, এটি আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও দলীয় ঐক্যের এক অনন্য প্রকাশ। রোববার দুপুরে তার নির্বাচন এলাকা কুমিল্লা ৮ বরুড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির শক্তির মূল উৎস হলো তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ। তাঁদের ত্যাগ, নিষ্ঠা ও অবিচল আস্থাই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং জনগণের কাছেই আমাদের জবাবদিহি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সাধারণ মানুষের আবাসন সমস্যার সমাধান এবং অবকাঠামোগত উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দলের সুনাম রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। উপজেলা বিএনপির সভাপতি কাওসার আলম সেলিম এর সভাপতিত্বে পৌর এলাকার তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে ও পৌর উপজেলা বিএনপির নেতাকর্মীর বক্তব্য রাখেন ও মধ্যাহ্নভোজে আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এমপি তলাগ্রাম ত.চ. লাহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী স্থানীয় সমস্যাবলি সরেজমিনে জানার আগ্রহ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত