প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
কালীগঞ্জ আবাসিক হোটেল থেকে নারী সহ ৩ যুবক আটক
মোঃ শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি ||
কালীগঞ্জ মোস্তফা আবাসিক হোটেল থেকে মাদক সেবনের অপরাধে থানা পু'লিশ একজন না'রী ও তিনজন পুরুষকে আ'টক করে। পরবর্তীতে থানায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ সময় মো রাশেদ মন্ডল, মনিরুজ্জামান এবং ফারজানা আক্তার রিতা নামের তিনজনের প্রত্যেককে দুই মাসের কারাদন্ড ও ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থ দ'ণ্ড প্রদান করা হয়। এ সময় আটক কলেজ শিক্ষার্থী আবাসিক হোটেলে অভিযুক্তদের সাথে থাকলেও মাদক সেবনে জড়িত না থাকায় ওসি তদন্তর কক্ষে (অনেকটা গোপনে) আ'টকে রাখা হয়। পরবর্তীতে ৩ জনকে জেলে প্রেরণ করা হয়। এবং কলেজ শিক্ষার্থীকে তার পিতার হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত