প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
ব্রাহ্মণপাড়ায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ
সৌরভ মাহমুদ হারুন ||
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় ২ হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।এদিকে একই দিনে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির আরেকটি টহল দল পৃথক অভিযানে ১৭ হাজার ২৯৮ পিস উন্নতমানের চশমা জব্দ করে। এসব চশমার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।দুই অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা।বিজিবি জানায়, জব্দ করা চোরাচালান পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত