প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
পাথরঘাটায় জ্বালানি তেলের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান
মো: রিপন মিয়া, পাথরঘাটা (বরগুনা) উপজেলা প্রতিনিধি ||
বরগুনা পাথরঘাটায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মজুদ প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কাকচিড়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল। এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, কেউ জ্বালানি তেল অতিরিক্ত মজুদ করে বাজারে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযান চলাকালে কোনো দোকানে অতিরিক্ত জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত