প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
মোহাম্মদ আলী সুমন ||
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী–কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর টানা একাধিক মেয়াদে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করলে পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত শিরীন শারমিন চৌধুরী পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।বর্তমানে তার আটকের ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। সংশ্লিষ্ট মহল বলছে, ডিবির আনুষ্ঠানিক বক্তব্যের পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত