প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে শ্রমিকদের অবরোধ
মোঃ আবু জাফর সোহেল, স্টাফ রিপোর্টার ||
বকেয়া পাওনার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লায় ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা ইপিজেডে আন্দোলনে নামেন শ্রমিকরা। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।শ্রমিকরা জানান, গত ২০ মাস ধরে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত নাসা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এতে অনেক পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।ইতিপূর্বে নাসা গ্রুপের ইপিজেডের অভ্যন্তরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সড়ক অবরোধে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ, ময়নামতি ময়না মতে হাইওয়ে পুলিশ, সদর দক্ষিণ থানার পুলিশ সহ সেনাবাহিনীর উপস্থিতিতে শ্রমিকদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়ক অবরোধের ফলে কুমিল্লা চট্টগ্রাম, কুমিল্লা চাঁদপুর, কুমিল্লা লাকসাম, কুমিল্লা বরুড়া, কুমিল্লা ঢাকা, কুমিল্লা ফেনী সহ সব ধরনের পরিবহন ব্যাপক যানজটের সৃষ্টি হয়।কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তিনি বলেন, আমরা যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত