প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
‘মিড ডে মিল’ কার্যক্রম—প্রশংসার পাশাপাশি গুরুত্বপূর্ণ দাবি
ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি ||
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হয়েছে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ বা টিফিন কার্যক্রম। সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল।এই কার্যক্রমের মাধ্যমে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একইসাথে এটি শিক্ষার্থীদের স্কুলমুখী করবে এবং ঝরে পড়ার হার কমাতে সহায়তা করবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য এটি একটি বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।তবে স্থানীয়দের পক্ষ থেকে উঠেছে একটি গুরুত্বপূর্ণ দাবি— ‘মিড ডে মিল’ কার্যক্রমে ইবতেদায়ী মাদরাসাগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।অনেকের মতে, ইবতেদায়ী মাদরাসায় পড়াশোনা করা শিক্ষার্থীরাও দেশের ভবিষ্যৎ। তারা এই সুবিধা থেকে বঞ্চিত হলে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য তৈরি হতে পারে।একাধিক অভিভাবকের ভাষায়: “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের জন্যও এই সুবিধা চালু করা জরুরি।”শিক্ষাবিদদের মতে, শিক্ষার সমতা নিশ্চিত করতে হলে সকল ধরণের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে একই সুযোগ-সুবিধার আওতায় আনা প্রয়োজন।সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্বার্থে—সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ প্রদান করা হউক।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত