প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
মুন্সিগঞ্জে প্রায় দেড় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি ||
মুন্সিগঞ্জে প্রায় ১ শত ৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জের সদর থানাধীন পঞ্চসারের দুর্গাবাড়ি ও সিপাহি পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার ৩টি জাল তৈরির কারখানা ও ২টি গোডাউন তল্লাশি করে প্রায় ১ শত ৩৯ কোটি ২৯ লক্ষ টাকা মূল্যের ৩ কোটি ৯৭ লক্ষ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০ হাজার পিস জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল জব্দ করা হয়।জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত