প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
মোহনপুরে ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যার অভিযোগ
মোঃ বিশাল উদ্দিন, পবা (রাজশাহী) প্রতিনিধি ||
রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলম (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আশরাফ।স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর।এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকাবাসী মজিবরকে পাঠকক্লাবে আটক করে রাখে। ঘটনাস্থলে পুলিশ আসামি মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করে। জনতার রোষানলে পড়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুইজন পুলিশ সদস্য সহ সামান্যরা আহত হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ সদস্যরা কাজ করছেন। এ বিষয়ে মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত