প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
বুড়িচংয়ে ২০ কেজি গাঁজা সহ মা ছেলে আটক
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লা র্যাব১১ সিপিসি-২ এর গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ মা ও ছেলেকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৯ এপ্রিল রাতে।র্যাব ১১ এর উপ পরিচালক সাদমান ইবনে আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত শুক্রবার ৯ এপ্রিল রাতে কুমিল্লা র্যাব ১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালায়। এসময় গোবিন্দপুর গ্রামের রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী রোবিনা আক্তারের (৩৮) হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় রোবিনা আক্তারের ও রাসেলের ছেলে রিফাত (২৫) কে আটক করে।র্যাব আরও জানায় গাঁজা সহ মা ও ছেলে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত