প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ এডিটরস ফোরাম এর ঈদ পূর্ণ মিলনী এবং সাধারণ সভা অনুষ্ঠিত
ইতি আক্তার ||
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ইং রাজধানীর মতিঝিল কিচেন ইয়ার্ডে বাংলাদেশ এডিটরস ফোরাম এর ঈদ পূর্ণ মিলনী এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি। সংগঠনের প্রেসিডেন্ট ও দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক মো: মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পরস্পর পরিচিতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মোঃ ওমর ফারুক জালাল (প্রধান সম্পাদক ডেইলি প্রেজেন্ট টাইমস)। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রফিক উল্লাহ সিকদার (দৈনিক আলোর বার্তা), সিনিয়র ভাইস চেয়ারম্যান অশোক ধর (সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা), মোহাম্মদ মনিরুজ্জামান সংগঠনের ভাইস চেয়ারম্যান (সম্পাদক দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি), মোঃ ফজলুর রহমান জুলফিকার ( দৈনিক দিনের আলো), মোঃ মাজহারুল ইসলাম (দৈনিক পথের আলো), আশরাফ সরকার (দৈনিক একুশের বানী), মোঃ ইয়াকুব আলী ( দৈনিক একুশের বানী), মোঃ মাহবুব ইসলাম (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক আধুনিক সংবাদ), ডাঃ মির্জা মহিবুল হাছান (সম্পাদক দৈনিক বঙ্গ সংবাদ), এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার রীতা (সম্পাদক দৈনিক নব জীবন), খালেদা আক্তার সম্পাদক পাক্ষিক দেশ অর্থনীতি এবং শামসুর রহমান সম্পাদক ঠিকানা নিউজ অনলাইন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত