প্রিন্ট এর তারিখ : ১৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
বালিয়াডাঙ্গীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও ||
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে মেঘনা রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।রোববার (১২ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের লোহাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। মেঘনা রানী উপজেলার পাড়িয়া ইউনিয়নের লোহাগাড়া গ্রামের প্রভাত চন্দ্র রায়ের একমাত্র মেয়ে। তিনি লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মেঘনা রানী। আজ তার মা কাজ করতে গেলে সেখানে গেলে তার মা তাকে গরুর ঘাস কাটতে বলে। কিন্তু সে কখন যে গলায় ফাঁস দিছে আমরা জানিনা।স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তবে কি কারণে গলায় ফাঁস দিয়েছে সেটা আমরা জানিনা।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তার মা তাকে ঘাস কাটতে যেতে বললে সে দেড়িতে ঘাস কাটতে যায়। এজন্য তার মা রাগ করলে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত