প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
বরুড়া পয়ালগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোঃ শরীফ উদ্দিন, বরুড়া ||
কুমিল্লার বরুড়ার পয়ালগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মজিবুর রহমান খোকন, খোশবাস উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ভুইয়া (শিপু), সাধারণ সম্পাদক কামরুল হাসান টুটুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, বরুড়া উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস আক্তার। এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের গুনগত মান শিক্ষার মান উন্নয়ন, ও দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত