প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
খেলার মাঠ বাঁচাতে রাস্তায় ৫ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক
মোঃ শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি ||
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অন্যতম ব্যস্ত শহর বার বাজার | কালীগঞ্জ উপজেলার বার বাজারকে বলা হয় বানিজিৎক শহর| ব্যস্ত এ শহরে বার বাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ছোট খেলার মাঠ | বিদ্যালয়ের মাঠটি এক মাত্র খেলার মাঠ শিক্ষার্থীদের | আর এ মাঠের উপর দিয়ে রাস্তা নির্মানের প্রতিবাদে ৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীর আজ (রবিবার) বেলা ১১ টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন| মানববন্ধন শেষে ৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক , অভিভাবক ও স্থানীয়রা গনসাক্ষরে অংশ নেয় | আয়োজকরা জানান, তারা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনসহ গণ সাক্ষর জমা দিবেন | উল্লেখ্য , ২০২০ সালে একনেক সভায় যশোর- ঝিনাইদহ মহসড়ক ৪৮.৫ কিলোমিটার রাস্তা ৬ লেনে উন্নতি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়| এ কাজের ব্যয় ধরা হয় প্রায় ২ হাজার কোটি টাকা | ২০২৬ সালে জুন মাসে রাস্তাটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও দৃশ্যত কাজের অগ্রগতি হয়নি|
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত