প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
নীলফামারীতে যুব প্রশিক্ষণের আওতায় ৭ দিনের নার্সারি প্রশিক্ষণের উদ্বোধন
মোঃ আবুল হাসেম , স্টাফ রিপোর্টার ||
"দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় অপ্রাতিষ্ঠানিক ০৭ দিন মেয়াদী নার্সারি প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৯ এপ্রিল নীলফামারী সদর উপজেলার যুবউন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আলমগীর হোসেন।এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মইনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নার্সারি ব্যবস্থাপনা, চারা উৎপাদন, বৃক্ষরোপণ ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং স্বাবলম্বী বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত