প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
গোমস্তাপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মো: ফুহাদ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) অভিযানে দুই কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত মো. জাহাঙ্গীর নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রসুলপুর ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের মো. একরামুল হকের ছেলে।র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, গোমস্তাপুর থানার রাইহোগ্রাম পূর্বপাড়া কুমিরা পুকুর খাড়ি সংলগ্ন ব্রিজের পাশে জনৈক আব্দুল জাব্বারের পতিত জমিতে এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।সংবাদের সত্যতা যাচাইয়ে বিকেল ৪টার দিকে র্যাবের টহল দল সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে খাকি কসটেপে মোড়ানো ও নীল পলিথিনে আবৃত ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।র্যাব-৫ জানায়, অপরাধ দমনে র্যাবের এই অগ্রণী ভূমিকা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত