প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
ভোলার দৌলতখানে অস্ত্র গোলাবারুদ সহ আটক -২
মো: নুর নবী সরকার, জেলা প্রতিনিধি,ভোলা ||
ভোলার দৌলতখানে উপজেলার চরনিয়ামতপুর এলাকা থেকে কোষ্ট গার্ড অভিযান চালিয়ে ৩ টি অস্ত্র সহ ও গোলাবারুদ সহ ২ জন কে আটক করেছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার ২০ এপ্রিল দুপুরে তথ্য জানান।তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোলার দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় এক দল ডাকাত বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্রসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়।আটককৃতরা হলেন মো: জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০)। উভয়ই ভোলা জেলার দৌলতখান থানার বাসিন্দা।জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত