প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই বরুড়ায় অনুপস্থিত ১১৩
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়ায় এসএসসি ও দাখিল এবং এসএসসি ( কারিগরি ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত প্রথম দিনেই অনুপস্থিত ১১৩ পরীক্ষার্থী।আজ ২১ এপ্রিল মঙ্গলবার সারাদেশের ন্যায় একযোগে বরুড়া উপজেলায় ১৩ টি কেন্দ্রে ৪৩৫০ জন পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথম দিনেই অনুপস্থিত ১১৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এস এস সি পরীক্ষার্থী ৬৭ জন দাখিল পরীক্ষার্থী ৪৫ জন, কারিগরি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের মধ্যে ১জন সহ মোট অনুপস্থিত ছিল ১১৩ জন পরীক্ষার্থী।খোঁজ নিয়ে জানা যায় ২০২৬ সালের এসএসসি, দাখিল, কারিগরি ও ভোকেশনাল পরীক্ষায় ফরম পূরণ করেছে ৪৩৫০ জন পরীক্ষার্থী।এদিন সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত একটানা পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, সহ একাধিক টিম। প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। নকল মুক্ত পরিবেশে সুন্দর পরীক্ষা হওয়ায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসন কে অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত