প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষায় চাঁদপুরে প্রথম দিনে অনুপস্থিত ৪৭৯ জন
মোঃ মাঈন উদ্দিন মুন্সী, চাঁদপুর জেলা প্রতিনিধি ||
এসএসসি ও সমমানের পরীক্ষায় চাঁদপুরে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৪২৫ জন পরীক্ষার্থী। মঙ্গলবার এসএসসির প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা মোট ৪৫ টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী সংখ্যা ছিলেন ১৬ হাজার ৫ শত ৩৭ জন। পরীক্ষার্থীর উপস্থিতি ছিল ১৬ হাজার ৩ শত ৩০ জন। অনুপস্থিত ছিল ২০৭ জন। দাখিলে কোরআনে মজিদ ও তাজবীদে মোটকেন্দ্র সংখ্যা ১৯ টি, মোট পরীক্ষার্থী সংখ্যা ৬হাজার ২৫২ জন। পরীক্ষার্থীর উপস্থিতি ছিল ৬হাজার ৩৪ জন। আর অনুপস্থিতির সংখ্যা ছিল ২১৮ জন।।এসএসসি ভোকেশনাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা পরীক্ষায় চাঁদপুরে মোট কেন্দ্র দশটি, পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৫৬৭ জন। তারমধ্যে ১হাজার ৫১৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫৪ জন।প্রথম দিনে কোন শিক্ষার্থী বহিষ্কৃত নেই।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত