প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
নতুন গান 'জীবনের ব্যালকনি' নিয়ে মরিয়ম মারিয়া
বিনোদন ডেস্ক ||
আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী মরিয়ম মারিয়া'র নতুন গান 'জীবনের ব্যালকনি' সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটি শিল্পীর ইউটিউব চ্যানেলে (Mariom Maria) শোনা যাচ্ছে। চমৎকার এই গানটি লিখেছেন কবি কাজী জহিরুল ইসলাম। মানুষের জীবনের পড়ন্ত বিকেলের হতাশা থেকে বের হয়ে এসে জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার এক চমৎকার ইতিবাচক চিন্তার বাণীর ওপর সুর করেছেন গুণী সুরকার, নিউজিল্যান্ড প্রবাসী রোমেল হাসান। এই গানটি সম্পর্কে শিল্পী মরিয়ম মারিয়া বলেন, এইরকম মোটিভেশনাল গানের লিরিকই আমি খুঁজছিলাম। কাজী জহিরুল ইসলাম আমার খুব প্রিয় একজন কবি, তার সব লেখাই আমার ভালো লাগে। কবিকে অনুরোধ করেছিলাম আমার জন্য কিছু গান লিখে দিতে। তাৎক্ষণিকভাবে তিনি এই গানটি আমাকে দেন এবং আরো নতুন গান লিখে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন। শিল্পী আরও বলেন, রোমেল হাসানও খুব গুণী একজন সুরকার ও মিউজিক কম্পোজার, এই প্রজন্মের শিল্পী হিসেবে তথ্য-প্রযুক্তির ওপরও ওর দারুণ দখল। ফলে একটি গানকে সফল করে তোলার কৌশল ওর জানা। আমি খুব খুশি যে প্রিয় কবির কথায় একজন প্রিয় সুরকার সুর বসিয়েছেন। গানটি গাইতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি শ্রোতারা দারুন উপভোগ করবেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত