প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে তীব্র গরমে কৃষক-শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ
মোঃ জাহিদ, ঝালকাঠি ||
চলমান তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঝালকাঠিতে মাঠে-ঘাটে কর্মরত কৃষক ও দিনমজুর শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে।শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহবাঙ্গাল গ্রামে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।উদ্যোগটি গ্রহণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল করিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাঙ্গাল গ্রামের সভাপতি মাহবুবুর রহমান রুবেল কাজী।এতে উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও নৈয়ারী গ্রামের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসা তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বিতরণ কার্যক্রমে মাঠে কর্মরত কৃষক ও দিনমজুরদের হাতে হাতে খাবার স্যালাইন ও বিশুদ্ধ ঠান্ডা পানি তুলে দেওয়া হয়। প্রচণ্ড রোদ ও তাপদাহে এমন সহায়তা পেয়ে শ্রমজীবী মানুষ স্বস্তি প্রকাশ করেন।কৃষকরা জানান, তীব্র গরমে মাঠে কাজ করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এই সময়ে পানি ও স্যালাইন পাওয়ায় তারা কিছুটা স্বস্তি অনুভব করেছেন।দিনমজুররা বলেন, সারাদিন রোদে কাজ করার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে। এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউল করিম বলেন,“তীব্র তাপদাহে আমাদের দেশের কৃষক, শ্রমিক ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্টে আছেন। তারা আমাদের অর্থনীতির ভিত্তি হলেও প্রাকৃতিক দুর্যোগে তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন। তাদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্য। আমরা চাই কোনো শ্রমজীবী মানুষ যেন তাপদাহে পানিশূন্যতা বা কষ্টে না ভোগেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান রুবেল কাজী বলেন,“মানুষের সংকটের সময় পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তীব্র গরমে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ একটি ছোট প্রচেষ্টা।বক্তারা বলেন, চলমান তাপদাহে মাঠে কাজ করা শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন অত্যন্ত জরুরি। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত