প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত
মোঃ আবুল হাসেম , স্টাফ রিপোর্টার ||
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহায়ক আব্দুর রহিম এবং গীতা পাঠ করেন জেলা ও দায়রা জজ আদালতের লাইব্রেরি সহকারী স্বাগতা কুন্ডু। স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম। পরে লিগ্যাল এইড কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়াউদ্দিন মাহমুদ, জেলা ও দায়রা জজ আরিফা ইয়াসমিন মুক্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মো. সোয়েম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আতিউর রহমান শেখ।এছাড়া লিগ্যাল এইডের সুবিধাভোগী মো. রুহুল আমিন ও সৈয়দপুর উপজেলার মোছা. শাহিনুর আক্তার সরকারি আইনগত সহায়তা পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গত এক বছরে জেলায় লিগ্যাল এইডের মাধ্যমে ৫৩৩টি এডিআর মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৫১৫টি নিষ্পত্তি হয়েছে। আইনগত পরামর্শ দেওয়া হয়েছে ৪০৫ জনকে এবং এডিআরের মাধ্যমে আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা।অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট লায়লা আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা দেওয়া হয়।সভায় বক্তারা বলেন, দরিদ্র, অসচ্ছল ও সহায়-সম্বলহীন বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।উল্লেখ্য, ২০০০ সালে “আইন সহায়তা প্রদান আইন” প্রণয়ন এবং ২০১৩ সালের ২৯ জানুয়ারি তা কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত